রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরাইলি হামলা।  গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

খবর আল জাজিরার। গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন।

সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক কষ্ট দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরাইলে  সেনা সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

তারা ‘দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ’ নিয়েও আলোচনা করেছেন—যা ফ্রান্স ও সৌদি আরব একসঙ্গে এগিয়ে নিচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত  ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit