শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

১৬২ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ারবাস এ৩২০ বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরের রানওয়ে থেকে সোমবার ভোরে একটি এয়ারবাস এ৩২০ বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ফ্লাইটটিতে থাকা ১৬২ জন যাত্রী ও ক্রু অক্ষত রয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকু অভিমুখী ফ্লাইটটিতে থাকা ১৬২ জন যাত্রী ও ক্রু অক্ষত রয়েছে।

রাশিয়ার অন্যতম ব্যস্ততম পুলকোভো বিমানবন্দর এই ঘটনার কারণে কিছুক্ষণের জন্য ফ্লাইট কার্যক্রম স্থগিত রাখে। তবে কোন বিমান সংস্থা ফ্লাইটটি পরিচালনা করছিল তা জানাযায়নি। 

সাম্প্রতিক বছরগুলোয় ফরাসি এয়ারবাস এবং মার্কিন প্রতিযোগী বোয়িংয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে। গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এয়ারবাস এ৩২০ সম্প্রতি সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক বিমান হয়ে উঠেছে।

পুরনো বিমান দুর্ঘটনার কারণে সাম্প্রতিক বছরগুলোয় রাশিয়া সোভিয়েত বিমান থেকে এ৩২০ এবং ৭৩৭ এর মতো আধুনিক জেটগুলোয় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit