শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের

মসজিদে নববীর কোরআন মুখস্থ পাঠে বছরে ৬০ হাজার ব্যক্তির অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের সংবাদপত্র ‘আল ওয়াতান’ এক প্রতিবেদনে জানায়, এই পাঠে চার থেকে ৯১ বছর বয়সি ৬০ হাজারেরও বেশি পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। এই পাঠগুলোর মধ্যে ১ হাজার ৯০০টি সরাসরি এবং ৯০০টি অনলাইনে ছিল। ১৬টিরও বেশি দেশের ১৬টি ভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী এই পাঠ দ্বারা উপকৃত হয়েছেন।

এছাড়াও পাঁচজন কোরআন প্রতিদিন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সঠিক তেলাওয়াত ও মুখস্থ করার নির্দেশনা প্রদান করেন। ইসলামের দ্বিতীয় পবিত্রতম এই মসজিদে অনুষ্ঠিত পাঠগুলোতে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এই উদ্যোগের লক্ষ্য বিশ্বব্যাপী মুসলমানদের কাছে এর সুবিধা পৌঁছানো এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে অসমর্থ ব্যক্তিদের সুযোগ প্রদান করা এবং শেখার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা।

মসজিদে নববীতে ২০২৩ সালে ২৮ কোটিরও বেশি মুসল্লি এসেছেন। মক্কার মসজিদুল হারামে ওমরা পালনের পর অনেক মুসলমান মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য মদিনায় যান এবং নবীজির (স.) রওজা মোবারক জিয়ারত করেন। সৌদি আরবের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১ কোটিরও বেশি মুসলমান রওজা শরিফে নামাজ আদায় করেছেন, যা গত বছরের তুলনায় ২৬% বেশি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit