শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

অবিশ্বাস্য থ্রোতে ভাঙল ৪৪ রানের জুটি, বাংলাদেশকে ম্যাচে ফেরালেন মিরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : ১৩৭ রানেই ৭ উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন জাস্টিন গ্রিভস আর শেই হোপ। ৪৪ রানের জুটিতে স্বাগতিকদের দিচ্ছিলেন চোখরাঙানি। তবে অবিশ্বাস্য এক থ্রোতে সে জুটিটা ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ আশাটা প্রায় ছেড়েই দিয়েছিল বৈকি! ৭৭ রানের দূরত্বে তখনও দল। হাতে আছে মোটে ৩ উইকেট। এমন পরিস্থিতিতে টার্নিং উইকেটে কাজটা বেশ কঠিনই।

তবে সেখান থেকে দলকে আশা দেখানো শুরু করেন শেই হোপ। সঙ্গী হিসেবে পান জাস্টিন গ্রিভসকে। দুজন মিলে অষ্টম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন। আর সেটাই বাংলাদেশকে একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিল। নিজেদের দোষেই এই জুটিটা ভাঙল ওয়েস্ট ইন্ডিজের। কভারে ঠেলে দিয়ে একটা রান চুরি করে নিতে চেয়েছিলেন হোপ। ওপাশ থেকে গ্রিভস ঠিক সময়েই দৌড় শুরু করেছিলেন। 

তবে মিরাজের অবিশ্বাস্য এক থ্রো কাজটা করে দিল বাংলাদেশের। কিপারের প্রান্তে তার এই থ্রোই গ্রিভসের ইতি টেনে দেয়। বাংলাদেশকে ফেরায় ম্যাচে। কাজটা অবশ্য এখনও শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ এখন জয় থেকে মাত্র ৩৭ রানের দূরত্বে। আর বাংলাদেশের চাই ২ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit