মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

চিকিৎসক হয়েও সুরের ভুবনে ঝংকার তুলছেন রানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : রানা বর্তমানে কানাডার টরন্টোতে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি নিজের লেখা ও সুরে নিয়মিত গান তৈরি করছেন। সম্প্রতি প্রকাশিত তার গানচিত্র “উত্তরাধিকার”, “গল্প প্রহর” এবং “অগ্নিস্নান” শ্রোতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

তিনি কথা বলেছেন সময় টিভির সঙ্গে। জানিয়েছেন গানগুলো সৃষ্টির অনুপ্রেরণা নিয়ে। তিনি বলেন, “আমার ছেলে ও তার ভবিষ্যৎকে কেন্দ্র করে ‘উত্তরাধিকার’ গানটি লিখেছি। বাবার ভালোবাসা, স্বপ্ন, আদর্শ এবং মানুষ হয়ে ওঠার পথনির্দেশ এই গানটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

‘অগ্নিস্নান’ নিয়ে তিনি বলেন, ‘মূলত সময়ের বাস্তবতা, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিফলন—যেখানে মানুষের ভেতরের লড়াই প্রকাশ করার চেষ্টা করেছি। এই গানটি বাংলাদেশে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে সম্মান জানাতে তৈরি করা। বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কোটি জনতা পথে নামে এবং সফল হয়।’

‘গল্পপ্রহর’ নিয়ে রানা জানালেন, ‘এটি আমার সহধর্মিণীকে উৎসর্গ করে লেখা। আমার যাপিত জীবনের হাজারো ব্যস্ততা, চ্যালেঞ্জ, ভাঙা-গড়ার প্রতিটি পদক্ষেপে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে, সমর্থন ও অনুপ্রেরণা যোগায়। তার প্রতি অগাধ ভালোবাসার প্রতিফলন ঘটেছে গানটিতে।’

সংগীতযাত্রা নিয়ে তিনি বলেন, ‘আমার সংগীতযাত্রা শুরু আসাদ গেটের ঝংকার ললিত কলা একাডেমিতে। তখন আমি চতুর্থ শ্রেণির ছাত্র। মায়ের অনুপ্রেরণায় সেখানে রবীন্দ্রসংগীত শেখা শুরু করি। সেখান থেকেই গান শেখার প্রথম হাতেখড়ি। নব্বইয়ের দশকের দিকে বিটিভিতে মাইলস, ফিডব্যাক, এলআরবি, ওয়ারফেইজ-এর গান শুনে ব্যান্ড মিউজিকের প্রতি অগাধ আগ্রহ তৈরি হয়। বিশেষ করে আইয়ুব বাচ্চু ভাইয়ের গিটার বাজানো আমার জীবনে বড় প্রভাব ফেলে। আইয়ুব বাচ্চুর গিটার বাজানো শুনেই গিটার শেখা এবং ব্যান্ড মিউজিক করার স্বপ্ন জাগে।’

 
মেডিকেল ক্যারিয়ার ও সংগীত—এই দুই ভিন্ন জগৎকে কীভাবে ব্যালান্স করেন? তার ভাষায়, ‘চিকিৎসক হওয়া মানেই অনেক চাপ আর দায়িত্ব। তবে সংগীত আমার কাছে মানসিক প্রশান্তির জায়গা। কাজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমি গিটার হাতে তুলি, নতুন সুরে ডুবে যাই। বলা যায়—চিকিৎসক পেশা আমার দায়িত্ব, আর সংগীত আমার আত্মপ্রকাশ।’

সবশেষে তিনি জানান, ‘আমি নিয়মিতভাবে নিজের লেখা ও সুরে নতুন গান করার চেষ্টা করছি। কয়েকটি গান রেকর্ডের কাজ চলছে, যেগুলো খুব শিগগিরই প্রকাশ পাবে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো “ঘুরে দাঁড়ানোর স্বপ্ন”। গানটি আমার কথা ও সুরে তৈরি হচ্ছে। আশা করছি গানটি মানুষের জীবনযুদ্ধে একটু হলেও অনুপ্রেরণা যোগাতে সক্ষম হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit