বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নজরুলকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মঙ্গলবার নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমি আয়োজিত “আমি হব সকাল বেলার পাখি” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন।

বর্তমান সময়ের মাদকের ভয়াবহতা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, নজরুলের গান-কবিতা শিশুদের বেশি বেশি চর্চা করাতে হবে। তাহলে বর্তমান প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে পারবে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান কার্যক্রমের প্রশংসা করে প্রতিটি অনুষ্ঠানেই শিশু-কিশোরদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 

সভাপতির বক্তৃতায় একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে শিশুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা এমন দেশ গড়ে তুলব যেখানে নির্ভয়ে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে ও স্কুল থেকে ঘরে ফিরবে। নজরুলের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েই আমাদের শিশুরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে। 

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বের শুরুতেই ৫০ জন শিশু-কিশোর শিল্পী দলীয়ভাবে গেয়ে শোনায় “দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ দাও দাও প্রাণ”। এরপর ৫০জন শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় সমবেত গান “শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়”। 

“বনের হরিণ আয়” গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিল্পীরা। 

“এই রাঙামাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি”, গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্যশিল্পীদের নাচের দল তপস্যা। “পরি’ জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী ইরানি কিশোরী হেসে’ হেসে” গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল স্পন্দন। “রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্ খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়”, গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে রিদম ড্যান্স সেন্টার। “আজ সৃষ্টি সুখের উল্লাসে”, গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির নৃত্য শিল্পীরা। আবৃত্তি পর্বে কবির “মানুষ” কবিতাটি আবৃত্তি করে মাহদিয়া রহমান মারিসা, “খোকার সাধ” আবৃত্তি করে রাফিদ জাহিন প্রাচ্য, “লিচু চোর” আবৃত্তি করে অদিতি বাইন।

“মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে” গানটির সঙ্গে ৫০ জন শিশু-কিশোর শিল্পীর সমবেত নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit