মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তারসহ সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে একইভাবে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন খন্দকার শাকের আহমেদ। দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পাওয়ায় দুর্গাপুর থানার পুলিশ সদস্য, কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমার এই অর্জন দুর্গাপুর থানার সব পুলিশ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও ইভটিজিংরোধে কাউকে ছাড় দেয়া হবেনা। এ কাজে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit