শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দৌলতপুরে ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসা : আটক-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত সততা ক্লিনিকে চিকিৎসা সেবার পরিবর্তে দীর্ঘদিন ধরে অবৈধ এ দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠে। এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে এলাকাবাসী ঘটনার সাথে জড়িত নারী-পুরুষ দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল্লারদর্গা বাজারের সততা ক্লিনিকের মালিক আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার সাথে জড়িত বিভিন্ন এলাকার নারীদের ভাড়া করে এনে নিজ ক্লিনিকে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন ঘটনায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের কাছে অভিযোগ দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে এলাকাবাসী ওই ক্লিনিকে প্রবেশ করে সাতক্ষীরার এক নারী ও একই এলাকার এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

ক্লিনিক ব্যবসার আড়ালে এমন অনৈতিক ব্যবসার বিষয়ে বিষয়ে দৌলতপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসা অভিযোগে এলাকাবাসী হাতেনাতে নারী-পুরুষ দু’জনকে আটক করেছে এমন খবর শুনেছি। তিনি আরও বলেন, এর আগেও সততা ক্লিনিক নামে ওই ক্লিনিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুনেছি। তবে সে আমাদের সমিতির সদস্য না হওয়ায় আমরা সরাসরি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছিনা। এবিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জনতার হাতে আটক দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসার অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit