মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

কাজ কম তাই রেস্তোরাঁর ব্যবসায় মন? যা বললেন সৌরভ-সব্যসাচী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতে কাজের স্থায়িত্ব কম— এমনই মত এ পেশার সঙ্গে জড়িত অভিনয়শিল্পীদের। শুধু স্বল্প পরিচিত শিল্পীরাই নন, ভুক্তভোগী খ্যাতনামারাও। তাই অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও পা রাখছেন তারা। এর মধ্যে জনপ্রিয় রেস্তোরাঁ ব্যবসা। 

কিছু দিন আগে কাজের অভাবে প্রায় একই পথে হেঁটেছেন পরিচালক অয়ন সেনগুপ্ত। টানা দুই বছর বসে থাকার পর অন্ন সংস্থানের কারণে তিনি ফুটপাতে মুখরোচক খাবারের দোকান দিয়েছেন। ভবিষ্যতে তাদের যাতে এ সমস্যায় পড়তে না হয় সেই ভাবনা থেকেই কি দ্বিতীয় রেস্তোরাঁর ভাবনা?—এমন প্রশ্ন করল  আনন্দবাজার অনলাইন। জানালেন সৌরভ-সব্যসাচী— তাদের ক্ষেত্রে বিষয়টি খানিক আলাদা।

সব্যসাচী বলেন—সৌরভ কাজের চাপে দম ফেলার সুযোগ পান না। তাই রেস্তোরাঁর দেখভাল তুলনায় আমি বেশি করি। পাশাপাশি এ-ও স্পষ্ট করে দিলেন, তার মানে এই নয় যে, তার হাতে কাজ নেই। আপাতত ধারাবাহিক থেকে দূরে আছেন তিনি। এর বদলে লেখালিখি— ছোট ছবি পরিচালনা নিয়ে ব্যস্ত।

একই কথা জানিয়েছেন সৌরভও। তিনি বলেন, অভিনয়ের কাজ কম পাচ্ছি, তাই রেস্তোরাঁয় মন। এমন হলে এতদিনে শহরে তিনটি রেস্তোরাঁ করা হতো। সেটি নয় বলেই দ্বিতীয় রেস্তোরাঁ খুলতে ১০ মাসেরও বেশি সময় লেগে গেল। সৌরভ  বলেন, অভিনয় আমাদের পেশা। রেস্তোরাঁ আমাদের প্যাশন। সেই জায়গা থেকেই এই পথে হাঁটা। যাতে পেশাও থাকে, প্যাশনও থাকে। কাজ নেই বলে বা আগামীতে যদি কাজ না থাকে— এ ভাবনা থেকে রেস্তোরাঁ খুলেছি— এই ভাবনা অমূলক।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit