রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’

গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

বিনোদন ডেস্ক : ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মুখে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়ে আবারও সরব হয়েছেন হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এই মার্কিন অভিনেত্রী যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে স্যাটেলাইট ছবি শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জোলি গাজার স্যাটেলাইট ছবি শেয়ার করেন, যেখানে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের আগের ও পরের দৃশ্য দেখা যাচ্ছে। একই সঙ্গে তিনি সেখানকার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান। গুগল আর্থ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিগুলোর পাশাপাশি এই হলিউড তারকা জাতিসংঘের বিভিন্ন পরিসংখ্যান ও তথ্যও তুলে ধরেন।

জোলি বলেন, গুগল আর্থের মাধ্যমে গাজার ধ্বংসযজ্ঞের ভয়াবহতা দেখা যাচ্ছে; সেখানে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, বাড়িঘর, স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হলিউড তারকা বলেন, পুরো এলাকা ধ্বংসস্তূপের স্তূপে পরিণত হয়েছে। তিনি জাতিসংঘের পরিসংখ্যান উদ্ধৃত করে জানান, গাজার ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই-তৃতীয়াংশের বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শীতকাল ঘনিয়ে আসার প্রেক্ষাপটে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও জোলি তুলে ধরেন। তিনি বলেন, তীব্র শীতের আগেই গাজার ৯৪ শতাংশ মানুষের জন্য আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন। অথচ মানবিক সহায়তা, তাবু এবং আশ্রয়ের অন্যান্য উপকরণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

এই অভিনেত্রী বলেন, স্যাটেলাইট ছবির মাধ্যমে ভৌত ধ্বংসযজ্ঞের ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া গেলেও, এই ধ্বংসলীলা থেকে বেঁচে যাওয়া পরিবারগুলোর মানসিক আঘাত বা ট্রমার বিষয়টি এতে ফুটে ওঠে না। জোলি এর আগেও সংঘাতের শিকার বেসামরিক নাগরিকদের সমর্থনে কথা বলেছেন।

চলতি বছরের শুরুর দিকে তিনি মিশরের রাফাহ সীমান্ত এলাকা পরিদর্শন করেন; সেখানে তিনি মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit