রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’

কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

বিনোদন ডেস্ক : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ২০২৬ ও কচিকণ্ঠের আসরের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে শিশু সংগঠন কচিকণ্ঠ। এই অনুষ্ঠানে প্রায় ৬০০ শিশু-কিশোর অংশগ্রহণ করে।

রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ছিল— ‘শিশুদের কথা শুনুন, প্রতিটি শিশুর অধিকার রক্ষায় প্রতিদিন সোচ্চার হোন।’ আয়োজনে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসিব এ হোসেন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান মজুমদার। শিশুদের বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আফশীন রায়হান অর্নি ও আরসান রায়হান আনান।

অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, বর্তমান সরকার শিশুদের প্রতি বিশেষ যত্নশীল। শিশুদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

হাসিব এ. হোসেন বলেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুন্দর, বৈষম্যহীন ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের কথা শোনা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও বিকাশের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে।

এই আসরে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরা হয়।

সবশেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit