রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

স্কুল ফি দিতে না পারায় শাস্তি: ‘সুপারস্টার’ সালমানের কঠিন শৈশবের গল্প

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের শীর্ষ জনপ্রিয় ও সফল তারকাদের একজন তিনি। বর্তমানে ভারতজুড়ে তার সম্পত্তির পরিমাণ হাজার কোটি রুপি পেরিয়ে গেছে। তবে আজকের এই বিপুল বিত্তবৈভব আর অগণিত ভক্তের ভালোবাসার পেছনের পথটা সালমান খানের জন্য মোটেও সহজ ছিল না। 

ঠিক সেই সময় তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান স্কুলে উপস্থিত হন এবং ছেলেকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভাবেন যে সালমান নিশ্চয়ই কোনো দুষ্টুমি করে শাস্তি পাচ্ছে। তবে কারণ জিজ্ঞেস করতেই যখন শিক্ষিকা স্পষ্ট জানান যে এটি কোনো অপরাধ নয় বরং স্কুলের ফি জমা না হওয়ার কারণে সাজা, তখন সেলিম খান চমৎকার এক জবাব দিয়েছিলেন। 

সেলিম খান শিক্ষিকাকে সোজা বলে ওঠেন, ‘ফি দিতে না পারার কারণে যদি কাউকে শাস্তিস্বরূপ ক্লাসের বাইরে দাঁড়াতে হয়, তবে আমার ছেলে নয়, বাবা হিসেবে এখানে আমারই দাঁড়ানো উচিত।’ এরপর তিনি সোজা প্রিন্সিপালের কক্ষে গিয়ে ফি পরিশোধের ব্যবস্থা করেন। যদিও এরপর হালকা হেসে সালমান জানান, এই একই ঘটনার মুখোমুখি তাকে ঠিক দুই সপ্তাহ পর আবারও হতে হয়েছিল।

 এমথ্রিএম হারুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে সালমান খান ভারতের অন্যতম ধনী অভিনেতা, যার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি রুপি। শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পরেই এই তালিকায় তার নাম রয়েছে। কোটি কোটি রুপির মালিক এই তারকার শৈশবে স্কুলের ফি দিতে না পারার গল্পটি তার ভক্ত ও সাধারণ মানুষের হৃদয়ে তাই এক নতুন আবেগের জন্ম দিয়েছে। 

এদিকে, ক্যারিয়ারে কাজের ব্যস্ততা থেমে নেই ৬০ ছুঁইছুঁই এই অভিনেতার। খুব শিগগিরই অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে হাজির হতে যাচ্ছেন তিনি, যা দীপাবলির পরেই মুক্তি পেতে পারে। পাশাপাশি, তেলেগু পরিচালক বংশী পাইডিপ্যালির মেগা অ্যাকশন প্রজেক্ট ‘মনস্টার’-এর কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit