রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’। গত শুক্রবার (০২ অক্টোবর) ছবি মুক্তির পর থেকেই ভারতীয় প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কেবল হিন্দিভাষী দর্শকই নন, এই হিন্দি সংস্করণটি দেখে মুগ্ধ হচ্ছেন খোদ মালয়ালি দর্শকরাও! 

ভিডিওতে তিনি বলেন, ‘হিন্দি ছবির টিম এত চমৎকারভাবে দৃশ্যমের সমাপ্তি টেনেছে যা সত্যি প্রশংসনীয়। আমি আগে হিন্দি সিক্যুয়েলগুলো দেখিনি এবং কিছুটা অবহেলার চোখেই দেখতাম। কিন্তু ৩ নম্বর পর্বটি দেখার পর আমি হাততালি দিতে বাধ্য হয়েছি। মূল মালয়ালম সংস্করণের পরিচালক জিতু জোসেফের কোনো সাহায্য ছাড়াই হিন্দি নির্মাতারা সম্পূর্ণ নতুন করে এর চমৎকার চিত্রনাট্য সাজিয়েছেন।’ 

অনলাইনে ওই ভিডিওর কমেন্ট বক্সেও মালয়ালি দর্শকদের কাছ থেকে একই ধরণের প্রতিক্রিয়া পাওয়া গেছে। সেখানে অনেক দর্শক মন্তব্য করেছেন যে, মোহনলালের নিজস্ব ‘দৃশ্যম ৩’ সংস্করণের চেয়ে অজয়ের ছবিটি তাদের কাছে শতগুণ ভালো লেগেছে। একজন লিখেছেন, ‘মালয়ালম সংস্করণটিকে নাটকের মতো মনে হচ্ছিল, সে জায়গায় হিন্দি ছবিটির নির্মাণ দারুণ।’ 

তবে মোহনলালের ভক্তরাও চুপ থাকেননি; তাদের দাবি, গল্পের টুইস্ট যাই হোক না কেন, অভিনয়ে মোহনলালকে ছাড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, বলিউডের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি অংশ মালয়ালম ছবির সরাসরি রিমেক হলেও এই তৃতীয় পর্বটি একেবারেই ব্যতিক্রম। 

হিন্দি সংস্করণগুলোর পরিচালক অভিষেক পাঠক ও অভিনেতা অজয় দেবগন মূল গল্প থেকে বেরিয়ে নিজস্ব ও সম্পূর্ণ নতুন একটি চিত্রনাট্য দিয়ে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি শেষ করার পরিকল্পনা করেন। বিষয়টি নিয়ে তারা আগেই মূল অভিনেতা মোহনলালের সম্মতিও নিয়েছিলেন।

এদিকে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছে অজয়ের ‘দৃশ্যম ৩’। ট্রেড অ্যানালিস্টদের মতে, ভারতে প্রথম দিনেই প্রায় ৬৬.৭৫ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি এবং বিশ্বব্যাপী এর সংগ্রহ ছাড়িয়েছে ৯৫ কোটি রুপির ঘর। আর এর মাধ্যমেই অজয় দেবগনের দীর্ঘ অভিনয় জীবনের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়ে ‘দৃশ্যম ৩’। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit