রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ।

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল আলম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নিয়েছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় ঘটনাটি জানাজানি হয়। অভিযুক্ত শামছুল আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির বাবা ইসমাইন হোসেন পেশাগত কারণে চট্টগ্রামে অবস্থান করেন। বাড়িতে তার মা ও মাতৃহীন মেয়ে থাকেন। পরিবারের অভিযোগ, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শিশুটির মা তাকে বাড়িতে একা রেখে বাজারে যান। এ সুযোগে শামছুল আলম বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা ইসমাইন হোসেন বলেন, “মেয়েকে বাড়িতে একা রেখে তার দাদি বাজারে গিয়েছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি আমার মেয়েকে ধর্ষণ করেছে বলে জানতে পারি। আমি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান জানান, ঘটনা জানার পর শুক্রবার (২ অক্টোবর) রাতে পুলিশ ভুক্তভোগীর বাড়িতে যায়।

পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় অভিযুক্তের বাড়িতে গিয়ে তার ঘরের দরজায় তালা ঝুলতে দেখা যায়। মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল মুন্না বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit