রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View
এম এ রহিম, চৌগাছা (যশোর) :  যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  নুরুল আমিন শিকদার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, চৌগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলই চন্দ্র পাল, চৌগাছা পুজা উদযাপন  ফ্রন্টের আহবায়ক গোবিন্দ কুমার রাহা,প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, দূর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদ হোসেন,সাংবাদিক এম এ মান্নান প্রমুখ। 
সভায়  জানানো হয় উপজেলার ১১ ইউনিয়নে মোট ৫১ টি পুজামন্ডপে এ বছর পুজা অনুষ্ঠিত হবে। সভায় পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশ ও আনসারের টহল জোরদার এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় আরো জানানো হয় চৌগাছা উপজেলার কোন পুজামন্ডপই ঝুঁকির মধ্যে নেই।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, চৌগাছায় হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে গতবারের তুলনায় সহযোগিতা বাড়ানো হয়েছে। প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit