বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ডোমারে দৃষ্টি ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সুনামধন্য সেবা মূলক প্রতিষ্ঠান দৃষ্টি ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ এ.এইচ.এম. আব্দুল আজিজ এবং ডাঃ আরিফা সুলতানা দৃষ্টি’র সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌর এলাকার ছোটরাউতা কাজীপাড়ায় উক্ত প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত এলাকার অসহায় ৩ শতাধীক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেখানে নারী, পুরুষ শিশু সহ সব বয়সের রোগী মান সম্মত চিকিৎসা সেবা ও পরামর্শ পেয়ে অতান্ত সন্তুষ্টি প্রকাশ করেন। ডাঃ এ.এইচ.এম. আব্দুল আজিজ বলেন নিজ বাড়ীতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছি।

ডাক্তারী পেশাটাকে মহান পেশা মনে করে প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবসে অথবা বিশেষ দিনগুলোতে আমরা খেটে খাওয়া ও এলাকার অসহায় মানুষকে এই সেবা দিয়ে থাকি। ডাঃ আরিফা সুলতানা দৃষ্টি জানান বাবার অনুপ্রেরনায় আল্লাহ পাকের রহমতে আমিও ডাক্তার হয়েছি, তাই মায়ের আদেশে নিজেকে একজন চিকিৎসক হিসাবে মানুষের সেবায় নিয়োজিত করতে চাই। মানব সেবা বড় সেবা তাই যতটুকু পাড়ি প্রতি বছর আমরা অসহায় রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit