সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৩৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে এক আলোচনা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হবে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ ডাঃ তুহিনুজ্জামান তুহিন। এ বারের মৎস্য সপ্তাহের শ্লোগান “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ”। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমাদের দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এ উপজেলার নদী-নালা, খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। নানা কারণে পানি দূষণ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকারের ফলে দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। এ সব মাছ রক্ষা করতে, চায়না দুয়ারী, চাক, ম্যাজিক, ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে আহ্বান জানান তিনি।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আক্তার, চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ।

বক্তৃতা করেন সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৎস চাষী আবুল কাশেম ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান প্রমুখ। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে কপোতাক্ষ নদ সংলগ্ন উপজেলার টেঙ্গুরপুর-হাজরাখানা খালে ৭০ কেজি রুই জাতয়ি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/সন্ধা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit