রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

দেশে ফিরলেন ৬৯ হাজার হাজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বুলেটিনের তথ্য মতে, সৌদি থেকে ১৯০টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭২টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩০,২২৫ জন হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৫,৪১৯ জন হাজি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১০,৩৪৭ জন হাজি, অন্যান্য এয়ারলাইন্স পরিবহন করেছে ২,৯১৬ জন হাজি।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫১ এবং মহিলা ১৩ জন। মক্কায় ৫০ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৭ জন ইন্তেকাল করেছেন।
 
হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।
 
এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৬ এবং মহিলা ১১ জন। এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit