শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে সে অধ্যায় এখন অতীত। তামিম এখন আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম খোলামেলাভাবে জানিয়েছেন তার এই রূপান্তরের গল্প।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম। ২০২৩ সালে সবশেষ খেলেছিলেন। প্রায় ২ বছর বিরতি শেষে তিনি আবার ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গেল বছর ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। এরপরই খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যায় তার।

তিনি জানান, সেই সময় পরিবারের কথা ভেবে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, ‘হৃদরোগে আক্রান্ত হওয়াই আমার ক্রিকেট প্রশাসনে আসার মূল কারণ। গত বছর যখন জাতীয় দলে ফেরার চেষ্টা করছি, তখনই হৃদরোগে আক্রান্ত হই। ভাবলাম, আমার ক্রিকেটজীবন শেষ। এরপরও যদি খেলতাম, তাহলে আর বড়জোর দুই-এক বছর। পরিবারের দেখভালের বিষয় ছিল। হয়তো আমি খেলায় ফেরার জন্য প্রস্তুত ছিলাম না।’ 

তামিম এরপরও ক্রিকেটের সঙ্গেই থাকতে চেয়েছেন। সে কারণেই এসেছেন ক্রিকেট প্রশাসনে। নতুন ভূমিকায় তার লক্ষ্য কী, সে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং করা এখন আমার কাজ নয়। আমি এখন আর ব্যাটিং-বোলিং করতে পারব না। তবে খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব। যাতে তারা দুই-তিন শতাংশ উন্নতি করতে পারে। সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি।’

আসছে মাসে বিসিবি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছেন তামিম। পরিস্থিতি বলে দিচ্ছে অনেকটা ফাঁকা মাঠেই গোল দিয়ে বিসিবি সভাপতি হতে চলেছেন তিনি। সব মিলিয়ে এই ভূমিকায় তামিমকে যে লম্বা সময়ের জন্য দেখা যাবে, সেটা অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে এখন।

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit