সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

আমাদের সম্পর্ক শেষ হবে না, সালাউদ্দিনকে নিয়ে পাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সম্পর্কটা দ্বন্দ্বের। প্রায়শই নানা ইস্যুতে একে অন্যকে তির্যক মন্তব্য করতে দেখা গেছে। তাই বিসিবি প্রধান পাপন যখন নতুন করে ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন, তখন প্রশ্নটা ছিলই; দু’জনেই সম্পর্কের এই বরফ গলবে তো? ক্রীড়ামন্ত্রী পাপন কি ফুটবলের প্রধান সালাউদ্দিনের সঙ্গে খেলাটির উন্নয়নে আলোচনার টেবিলে বসতে পারবেন?

তবে সেই আলোচনা পাস কাটিয়ে অসুস্থ সালাউদ্দিনকে দেখতে তার বাসায় ছুটে গিয়েছেন ক্রীড়ামন্ত্রী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সালাউদ্দিনের বাসায় হাজির হন পাপন। খোঁজ খবর নেন তার শারীরিক অবস্থার। ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ হওয়ায় সেখানে পাপনের সঙ্গে ছিলেন না মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোনো কর্মকর্তা।

সালাউদ্দিনের বাসা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন পাপন। নিজেদের দ্বন্দ্বের বিষয়ে কথাও বলেছেন পাপন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন তাদের সম্পর্কটা শেষ হওয়ার নয়। পাপন বলেন, ‘এত বছরের সম্পর্ক একদিনের কথায় তো নষ্ট হয় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই তো ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো আর নেই। ছোটবেলা থেকেই মাঠে যেতাম খেলা দেখতে ওনার জন্য, সে জিনিসটা তো আছেই।’

মনমালিন্য হলেও সম্পর্ক যে শেষ হয়ে যায়নি, সেটাও জোর দিয়ে বলেন পাপন, ‘অনেক সময় অনেক কথায় উনিও কষ্ট পেতে পারে আমিও পেতে পারি। একটা রিঅ্যাকশন করলাম দিলাম সেটা ওখানেই শেষ। সম্পর্ক তো শেষ হবে না।’২০০৮ সাল থেকে বাফুফের দায়িত্বে আছেন সালাউদ্দিন। ২০১২ সাল থেকে দেশের ক্রিকেটে চলছে পাপন-রাজ। দুই প্রবীণ ক্রীড়া সংগঠকের মধ্যে গত বছর কথার লড়াই জমে ওঠে। তবে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাদের বৈরিতার সমাপ্তি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit