সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা আর নেই। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতায় কিছুদিন ভুগে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার পাবলিসিস্টের পক্ষ থেকে গণমাধ্যমকে বুধবার এ সংবাদ জানানো হয়। 

দুইবার টনি অ্যাওয়ার্ডজয়ী এই তারকা ব্রডওয়ের মঞ্চ বহুবার আলোকিত করেছেন চিতা রিভেরা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মুখপাত্র মার্লে ফ্রিমার্ক বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমাদের প্রিয় ব্রডওয়ে আইকন চিটা রিভেরা মারা গেছেন। তার সঙ্গে আমার বন্ধুত্ব ৪০ বছরের বেশি সময়ের।’

চিটা রিভেরার পুরো নাম ডলোরেস কনচিটা ফিগুয়েরা দেল রিভেরো অ্যান্ডারসন। তার জন্ম ১৯৩৩ সালের ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ১৯৫০ সালে মঞ্চনাটক ‘গাইজ অ্যান্ড ডলস’-এ নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হয়।

পরবর্তীতে তাকে দেখা গেছে ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘শিকাগো’, ‘দ্য রিঙ্ক’, ‘বাই বাই বার্ডি’, ‘মার্লিন’, ‘জেরিস গার্লস’সহ বহু থিয়েটার প্রযোজনায়। এছাড়া চিটা রিভেরা কাজ করেছেন ‘সুইট চ্যারিটি’, ‘টিক টিক…বুম!’ ইত্যাদি সিনেমায়।

তিনি দুটি ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ড, একটি ড্রামা লিগ অ্যাওয়ার্ড, প্রথম লাতিন তারকা হিসেবে কেনেডি সেন্টার সম্মান ও ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেছেন। এছাড়া ২০১৮ সালে তাকে টনি অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাও প্রদান করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit