সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

তৃপ্তির নতুন প্রেমিক কে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। যদিও তৃপ্তি কিন্তু শোবিজ দুনিয়ায় কাজ করছেন ২০১২ সাল থেকে। ‘লায়লা মজনু’ ছবির হাত ধরে রুপালি সফর শুরু করেছিলেন তিনি, এরপর ‘বুলবুল’, ‘কলা’-র মতো ওটিটি অরিজিন্যাল ফিল্মে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। এবার তিনি বিয়ে ফাঁস করলেন নিয়ে পরিকল্পনা। 

বছর খানেক আগেও অভিনেত্রী অনুশকা শর্মার ভাইবউ হওয়ার কথা ছিল তৃপ্তির, অনুশকার ভাই কর্ণেশ শর্মাকে ডেট করেছেন তৃপ্তি। তবে ২০২৩-এ ভেঙে যায় তাদের প্রেম। এরপর ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে তৃপ্তির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। 

বিয়ে নিয়ে প্রশ্ন রাখা হলে অভিনেত্রী সটান জানান, আপতত কাজেই মন তার। কাজ ছাড়া অন্য কিচ্ছু ভাবছেন না। কিন্তু কেমন বর চান তিনি? হবু বরের মধ্যে একটাই গুণ থাকা চাই। তৃপ্তি জানান, তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে, আর কিচ্ছু চাই না।

২৯ বছর বয়সী অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা হু হু করে বাড়তে থাকে অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকেই। সিনেমায় জোয়ার চরিত্রে দেখা গিয়েছে তাকে। রোজ সোশ্যালে হাজারো প্রেম প্রস্তাব পাচ্ছেন তৃপ্তি। ২০২২ সালে কার্ণেশ শর্মার সঙ্গে আদরমাখা ছবি পোস্ট করে প্রেমে সিলমোহর দিয়েছিলেন তৃপ্তি। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ছন্দপতন। পথ আলাদা হয় দু’জনের।

ওদিকে গত মাসেই স্যাম মার্চেন্টের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দেন তৃপ্তি। একাধিক রেস্তোরাঁ আছে স্যামের। বলিউড তারকাদের সঙ্গে বেশ ওঠাবসা তার।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit