সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

আফ্রিকান নেশন্স কাপে মরক্কোর বিদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আফ্রিকান নেশন্স কাপে অঘটনের মিছিল চলছেই। ক্যামেরুন, মিসর ও সেনেগালের পর এবার শেষ ষোলো থেকে বিদায় নিল আরেক ফেভারিট মরক্কো।

আফ্রিকার প্রথম দল হিসাবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। সেই দলটিই আফ্রিকান শ্রেষ্ঠত্বের মঞ্চে ঝরে গেল কোয়ার্টার ফাইনালের আগেই।

মঙ্গলবার রাতে তারকাবহুল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা। বাফানা বাফানাদের অভাবনীয় জয়ের নায়ক এভিডেন্স মাকগোপা ও তেবোহো মোকোয়েনা।

মরক্কোকে ডুবিয়েছেন দলের দুই বড় তারকা আশরাফ হাকিমি ও সোফিয়ান আমরাবাত। ৮৪ মিনিটে পেনালটি মিস করেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউ মিডফিন্ডার সোফিয়ান।

গত বিশ্বকাপের পর খেলা ১৩ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে মরক্কো। দুটিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অপর ম্যাচে বুরকিনা ফাসোকে ২-১ গোলে হারিয়েছে মালি। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আইভরি কোস্ট। আর দক্ষিণ আফ্রিকা খেলবে কেপ ভার্দের বিপক্ষে।

 

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit