সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

হ্যাটট্রিক করে বিপিএলের এলিট ক্লাবে শরিফুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : পর্দা উঠেছে দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসরের প্রথম ম্যাচেই দেখা মিলেছে হ্যাটট্রিকের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে হ্যাটট্রিকটি করে বিপিএলের এক এলিট ক্লাবের সদস্য হয়েছেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম।  

আজ শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার দলীয় ২৩ রানে ওপেনার লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। কিন্তু আরেক ওপেনার ইমরুল কায়েস ও তিনে নামা তাওহীদ হৃদয় মিলে দারুণ এক জুটি গড়েন।  

আসরের ফিফটি তুলে নেওয়া ইমরুল শেষ পর্যন্ত ৫৬ বলে করেন ৬৬ রান। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪৭ রান। দুজনকেই ১৯তম ওভারে বিদায় করেন পেসার তাসকিন আহমেদ।

শেষ ওভারে শরিফুলের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকান পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। তবে পরের তিন বলেই তিন উইকেট তুলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ঢাকা। চতুর্থ বলে খুশদিল তুলে মারতে গিয়ে শর্ট থার্ড-ম্যান অঞ্চলে থাকা তাসকিন আহমেদের হাতে ক্যাচ দেন।  

পরের বলে শরিফুলে শিকার করেন রোস্টন চেজের উইকেট। শরিফুলের অফসাইডের বাইরের শর্ট বলে পুল শট খেলতে চেয়েছিলেন ক্যারিবীয় ব্যাটার চেজ। কিন্তু বল উপরে উঠে গেলে ডিপ মিড অঞ্চল থেকে অনেকটা দৌড়ে গিলে তালুবন্দি করেন নাঈম শেখ। শেষ বলটি ছিল স্লোয়ার। যা মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট ছুঁয়ে জমা হয় উইকেটরক্ষক ইফরান শুক্কুরের হাতে।

সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন শরিফুল। ২০১২ বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি। দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার সেদিন ঢাকা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। বাকি ছয় বোলার হলেন- 

* আলআমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
* আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
* ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) – প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
* আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
* মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
* শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)

শরিফুলের শেষের ওই বিধ্বংসী বোলিংয়ের পর ৬ উইকেটে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে বিনা উইকেটে ৬০ রান তুলেছে ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit