সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

কবে বিয়ে করবেন বনি-কৌশানী?

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। ব্যক্তিজীবনেও চুটিয়ে প্রেম করছেন তারা। এই সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের মধ্যে। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সামাজিকমাধ্যমে বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। ভক্তরাও তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন।

এদিকে সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়ে যে, নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিক জুটি। এ গুঞ্জন যখন জোরালো হচ্ছে ঠিক তখন বিয়ে নিয়ে মুখ খুললেন বনি সেনগুপ্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেতা। বনি বলেন, ‘২০২৪-এ বিয়ের কোনও প্ল্যান নেই। তবে আমরা ২০২৫-এ বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে।

তিনি আরও বলেন, কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে। সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে। আর ২০২৫-এর শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হলো ভারী জামাকাপড় পরতে কোনও কষ্ট হবে না। বিয়ের পাকা কথা হতে দেরি আছে। আপাতত আমরা দুজনে এটা প্ল্যানিং করেছি। আরও একটা ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। আমরা দুজনেই এটা ভীষণ পছন্দ করি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

বনি-কৌশানীর সম্পর্কের বিষয়টি তাদের পরিবার শুরু থেকেই অবগত। তাদের ইচ্ছার সঙ্গে সহমত পোষণ করেছে দুই পরিবারই। ২০২১ সালে পূজার সময়ে মা হারান কৌশানী। তার পর থেকে কৌশানীকে আগলে রেখেছেন বনি।

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit