সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

ধোনির সঙ্গে ১৫ কোটি টাকার প্রতারণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের ক্রিকেটের মহাতারকা মহেন্দ্র সিং ধোনি। এই কিংবদন্তির নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত। 

৪২ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের সঙ্গে প্রতারণা করেছেন এক ব্যবসায়ী। মূলত ২০১৭ সালে আরকা স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি হয় ধোনির। চুক্তির শর্ত অনুযায়ী বিশ্বমানের এক ক্রিকেট একাডেমি তৈরি করার কথা ছিল আরকা স্পোর্টস ম্যানেজমেন্টের। চুক্তি অনুযায়ী ক্রিকেট একাডেমির শর্তাবলী পূরণ হয়নি। যে কারণে আদালতে ১৫ কোটি টাকা কারচুপির অভিযোগ করেন ধোনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আরকা স্পোর্টসকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লভ্যাংশের ভাগ দেওয়ার কথা ছিল। এই বিষয়ে ধোনির পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও কর্ণপাত করেনি আরকা স্পোর্টস। যে কারণে ২০২১ সালের ১৫ আগস্ট আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে চুক্তি প্রত্যাহার করেন ধোনি। 

তারপর থেকে একাধিকবার ধোনির পক্ষ থেকে টাকার জন্য আরকা স্পোর্টসকে চিঠি পাঠানো হলেও কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। যে কারণে ধোনির আইনি বিষয় দেখভাল করা সংস্থা বিধি এসোসিয়েটসের প্রতিনিধি দয়ানন্দ সিং আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের বিরুদ্ধে ১৫ কোটি টাকার প্রতারণার মামলা করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit