সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

বিএনপির অসহযোগ আন্দোলনের সমর্থনে রফিক সিকদারের নেতৃত্বে লিফলেট বিতরণ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএনপি’র ডাকা অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট রফিক সিকদার এবং মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন এর নেতৃত্বে রাজধানীর মালিবাগ এবং মৌচাক এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

আজ ২৪ ডিসেম্বর(২০২৩) রোববার দুপুরে রাজধানীর মালিবাগ এবং মৌচাক এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠন এবং একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে  নতুন তফসিল ঘোষণার দাবীতে এই লিফলেট বিতরন করা হয় । 

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট রফিক সিকদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ,”জনগনের মৌলিক অধিকার ভোটাধিকার ,শান্তিপূর্ণ সভা-সমাবেশ এবং গণতান্ত্রিক কর্মসূচী পালনে বাধা প্রদান না করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি। অবিলম্বে এই একতরফা তফসিল বাতিল করে বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা করতে হবে”।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit