মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

নটর ডেমে পাসের হার ৯৯.৬০ শতাংশ, জিপিএ–৫ পেয়েছেন ২৪৫৪ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এবার কলেজটি থেকে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে ৩ হাজার ২২৬ জন পাস করেছেন এবং ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ–৫। এবারের পরীক্ষায় কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা যায়। প্রতিবারের মতো ফলাফলে নটর ডেম কলেজ এবারও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও তৃপ্তির প্রকাশ ঘটেছে। 

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, অন্যান্য বছরের মতো এবারও কলেজের ফলাফল খুব ভালো হয়েছে। যদিও সামগ্রিকভাবে দেশে পাসের হার কিছুটা কম, তবে এর প্রভাব নটর ডেম কলেজে খুব একটা পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর ৮ জন পরীক্ষার্থী অসুস্থতা ও বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা সামগ্রিক ফলাফলে সন্তুষ্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit