শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

হামাসের কয়েক ডজন যোদ্ধা হত্যার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় রাতভর ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একজন সিনিয়র কমান্ডারসহ ডজনখানেক যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি এবং টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, গাজা উপত্যকায় রাতারাতি ইসরায়েলি বিমান হামলায় হামাসের রকেট ফোর্সের ডেপুটি কমান্ডারসহ ডজনখানের হামাস যোদ্ধা নিহত হয়েছে।

এ সময় ইসরায়েলের প্রত্যাশিত স্থল আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, “যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতির জন্য আমাদের বাহিনীর প্রতি হুমকি কমাতে আমরা গাজা উপত্যকায় হামলা বাড়িয়ে দিচ্ছি।”

হাগারি আরও বলেন, “আমরা আইডিএফ-এর জন্য সর্বোত্তম অবস্থার অধীনে এবং রাজনৈতিক মহলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিব।“

এদিকে রবিবার সকালে হামাস জানায় যে, গাজাতে রাতভর ইসরায়েলের হামলায় ৫৫ জন নিহত হয়েছে।

হামাস আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কয়েকটি দেশ দ্বারা একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষিত হয়েছে।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit