শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

‘বাংলাদেশ এগিয়ে গেছে’ আক্ষেপ নওয়াজ শরিফের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশে চার বছর নির্বাসিত জীবন কাটিয়ে নির্বাচনের আগে পাকিস্তানে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ। গতকাল শনিবার (২১ অক্টোবর) দেশে ফিরেই লাহোরে এক জনসভায় যোগ দিয়েছেন তিনি। এ সময় তার মুখে বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভূয়সী প্রশংসা শোনা যায়।

নওয়াজ শরিফ বলেন, পূর্ব পাকিস্তানে পাট ছাড়া আর কী উৎপাদন হত। অথচ আজ সেই দেশ পাকিস্তানকে পেছনে ফেলে কোথায় এগিয়ে গেছে। বাংলাদেশ থেকে আমরা কেন পিছিয়ে পড়লাম, পাকিস্তানের মানুষের তা জানার অধিকার আছে।

তিনি আক্ষেপ নিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান আলাদা না হলে আমাদের অর্থনৈতিক করিডোর থাকত। আমরা মিলেমিশে চেষ্টা করতাম এগিয়ে যাওয়ার। যে বাংলাদেশকে আমরা অবমূল্যায়ন করেছি, আজ তারা কোথায় আর আমরা কোথায়! আমরা সেই পেছনেই পড়ে আছি।

এদিন গাজা উপত্যকায় ইসরায়েরের চলমান বোমা হামলার নিন্দা জানান নওয়াজ। তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের ওপর এই বর্বরতার নিন্দা জানাই। আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করুন। ফিলিস্তিন ইস্যুর যথাযথ সমাধান নিশ্চিতে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit