শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গ্রিজমানের হ্যাটট্রিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : আতলেতিকো মাদ্রিদকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন আন্তোইন গ্রিজমান। তার হ্যাটট্রিকে ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলা সেলতা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

লা লিগায় গতকাল রাতে শুরুতে জমে ওঠে দুই দলের লড়াই। কিন্তু প্রথমার্ধে বড় ধাক্কা খায় সেলতা। বক্সের ভেতরে আলভারো মোরাতাকে ফাউলকে করলে তাদের গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সফল স্পট কিকে ২৯তম মিনিটে আতলেতিকোকে এগিয়ে নেন গ্রিজমান।

একজন কম নিয়ে খেলা সেলতাকে এরপর চেপে ধরে আতলেতিকো। করতে থাকতে একের পর এক আক্রমণ। দ্বিতীয় সাফল্য পায় তারা ৬৪ মিনিটে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার গ্রিজমানই ব্যবধান দ্বিগুণ করেন। ছয় মিনিট পর ফের গ্রিজমানের ঝলক। আরও একবার জালের দেখা পান ফরাসি মিডফিল্ডার। পূর্ণ করেন তার হ্যাটট্রিক।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit