ডেস্ক নিউজ : সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বাইপাস সার্জারির পর রাষ্ট্রপতি এখন কেবিনে রয়েছেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তার প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন জানিয়েছেন রাষ্ট্রপতি এখন কেবিনে সীমিত আকারে চলাফেরা করতে পারছেন।
বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের বাই পাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
এর আগে চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানাসহ সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি।
কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৩:৪৮