শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

চকলেটের প্যাকেটে হেরোইন বিক্রি, পুলিশ কর্মকর্তা ধরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজের চাকরিকে খুব ভালোবাসেন বলে গর্ব করতেন নিউ ইয়র্ক পুলিশের এক নারী কর্মকর্তা। তবে সম্প্রতি বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ডিউটির সময় ফেন্টানাইল ও হেরোইনের মতো মাদক বিক্রি করতেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

গ্রেপ্তার ওই কর্মকর্তার নাম গ্রেস রোজ বেজ। নিউইয়র্কের দক্ষিণ জেলার অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেসের সঙ্গে ইয়োঙ্কার্সের সিজার মার্টিনেজ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মার্কিন এক গুপ্তচরের কাছে মাদক বিক্রির চেষ্টা করেছিলেন।

ওই গুপ্তচরকে মেনটসের প্যাকেটে মাদকের একটি নমুনাও দিয়েছিলেন। একে সেরা মানের মাদক বলেও দাবি করেছিলেন গ্রেপ্তার ওই পুলিশ সদস্য।

তারা এক কেজি হেরোইনের জন্য ২৫ হাজার ডলার দাবি করেন এবং ফিনাইলের দাম পরে আলোচনা করে ঠিক করার কথা বলেন। ২০১২ সালে পুলিশে যোগ দেওয়া গ্রেস ওই গুপ্তচরের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করেন। বৃহস্পতিবার ওই গুপ্তচরকে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন ও ৬৪০ গ্রাম ফেন্টানিল দেন গ্রেস। এরপরে সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে লম্বা সময়ের কারাদণ্ড হতে পারে এই পুলিশ সদস্যের।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit