সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

‘তারা সবার সামনে আমার পোশাক খুলে ফেলত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড নিয়ে মন্তব্য করে আবারও শিরোনামে এলেন অভিনেত্রী পায়েল ঘোষ। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ফায়ার অফ লাভ রোড’ সিনেমা। থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন অশোক ত্যাগী। সিনেমা মুক্তির আগে ফের একবার বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর।

সদ্য তিনি টুইটে লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি। আমি যদি বলিউডে লঞ্চ হতাম, তারা আমাকে সবার সামনে তুলে ধরার জন্য আমার পোশাক খুলে ফেলত। কারণ, তারা সৃজনশীলতার চেয়েও মেয়েদের শরীর বেশি ব্যবহার করে।’ এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়েছে। যা তৈরি করেছে বিতর্ক।

‘তারা সবার সামনে আমার পোশাক খুলে ফেলত’

তবে, এবারই প্রথম নয়। এর আগে কাস্টিং কাউচ নিয়ে একবার বিস্ফোরক মন্তব্য করেন নায়িকা। তিনি লিখেছিলেন, বড় সিনেমা পেতে আপনাকে বিছানায় উঠতে হবে। কারও সঙ্গে না শুয়ে সেটা কখনোই সম্ভব নয়।

কিছুদিন আগেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নায়িকা। সেখানে লেখেন, ‘আমি আমার ১১তম সিনেমাটি শেষ করব। যদি আমি কারও সঙ্গে শুতে পারতাম, তাহলে এটা আমার জীবনের ৩০তম সিনেমা হত।’

পায়েল হিন্দি ও তেলেগু-দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন। প্রয়ানম, ওসারভেলি, থেরোডাম ভিধিয়েলি এবং প্যাটেল কী পাঞ্জাবি শাদির মতো সিনেমায় দেখা গিয়েছিল তাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit