সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

মিলিয়ন ভিউ ছাড়াল ‘প্রাণ দিতে চাই’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ Time View

বিনোদন ডেস্ক : ব্যতিক্রমধর্মী গল্প আর নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে তৈরি করেছেন নিজস্ব পরিচিতি তৈরি করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অর্ধ যুগে সাফল্য পাওয়া তরুণ নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম একজন। বর্তমানে সব শ্রেণির দর্শকদের কাছেই বান্নাহর নাটক মানে অন্যরকম ভালো লাগা।

একের পর এক হিট নাটক উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতা। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর ‘Peacock Entertainment’ নামের নতুন একটি ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে তার নির্মিত নতুন নাটক ‘প্রাণ দিতে চাই’। এতে ফারিন খানের বিপরীতে অভিনয় করেছেন আশর খান।

ফারিন খান-আরশ খান অভিনীত এই নাটকটি অনলাইন মুক্তির পরপরই সাড়া ফেলেছে। মুক্তির পর ৭ দিনেই ১ মিলিয়ন অতিক্রম করেছে নাটকটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৭ দিনেই প্রায় ১১ লাখ মানুষ এটি দেখেছেন। যা সত্যিই প্রশংসনীয়।

‘প্রাণ দিতে চাই’ নাটকটির এমন সাফল্যের কারণ প্রসঙ্গে ফারিণ খান বলেন, ‘সত্যি বলতে নাটকে আমি নতুন। আমার অনেক দুর্বলতা আছে অভিনয়ের জায়গায়। নাটকটি রিলিজ হবার পর উপলব্ধি করেছি। তবুও ভালো লাগছে, রোমান্টিক-কমেডি জনরার মিষ্টি প্রেমের গল্পটি দর্শক এতো পছন্দ করছেন।

তিনি আরও বলেন, এই নাটকটির মাধ্যমে বান্নাহ ভাই এবং আরশ খানের সাথে প্রথম কাজ। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে তাদের সাথে কাজের। তাদের দু’জনকে ধন্যবাদ এতো সুন্দর একটা কাজের সাথে আমাকে যুক্ত করার জন্য। কারণ নাটকটি রিলিজের পর বেশ সুন্দর সুন্দর প্রশংসা পাচ্ছি।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit