শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কাল্পনিক অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা: আইনজীবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা বলে দাবি করেছেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ড. ইউনূসকে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদের সময়ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন। 

সকাল ৯টা ৩৭ মিনিটে মুহাম্মদ ইউনূস দুদক কার্যালয়ে হাজির হন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। 

দুদক থেকে বেরিয়ে ড. ইউনূস বলেন, আমি কোনো অপরাধ করিনি। আমার উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

গত ২৭ সেপ্টেম্বর ড. ইউনূসসহ মামলার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। গতকাল বুধবার তিন পরিচালকের বক্তব্য নেন তদন্তকারী কর্মকর্তা। 

গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। 

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ছাড়া মামলার অন্য আসামিরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী। 

এ ছাড়া অ্যাডভোকেট ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান এবং প্রতিনিধি মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit