স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী দিন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে দীর্ঘ দিন র্যাঙ্কিংয়ে সাত নম্বর পজিশনটা ধরে রাখা বাংলাদেশ একধাপ পিছিয়ে আটে নেমে গেছে। সাত নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রতি সপ্তাহেই র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে। চলতি সপ্তাহে আইসিসির নতুন হালনাগাদে শ্রীলঙ্কা সাতে উঠলেও তাদের দাপট বেশিদিন না-ও থাকতে পারে। কারণ তারা দশমিক ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ থেকে।
কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৫