ডেস্ক নিউজ : বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কবি আসাদ চৌধুরীর মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার লেখনী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ করেন বরেণ্য কবি আসাদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি আবুল হাসান স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, অশ্বনী কুমার পদক, জীবনানন্দ দাশ পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, বঙ্গবন্ধু সম্মাননা ও ২০১৩ সালে একুশে পদকে ভূষিত হন।
কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫০