সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরিয়ানির লড়াই: বাবরদের রায়ে জিতল কে হায়দ্রাবাদ নাকি করাচি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিরিয়ানি পাকিস্তান-ভারত দুই দেশেই বেশ জনপ্রিয় একটি খাবার। উভয় দেশের মানুষদের অনেকেই বিরিয়ানির নামে হুমড়ি খেয়ে পড়ে। আর পাকিস্তানি ক্রিকেটারদের বিরিয়ানি প্রেম বরাবরই বিখ্যাত। দুই দেশের বৈরিতার মাঝখানে খানিকটা হলেও সৌহার্দ্যের সুতো টানে এই বিরিয়ানি। বাবর আজমরাও তাই ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে শুরুর দিকেই নিয়েছেন বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানির স্বাদ। আর সেই স্বাদের আস্বাদ নিয়ে বাবর আজমদের একরকম যুদ্ধেও নামতে হয়েছে। কোথাকার বিরিয়ানির স্বাদ ভালো করাচি না হায়দ্রাবাদ?

ইনস্টাগ্রাম পোস্টে আইসিসির পক্ষ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হয় হায়দরাবাদি বিরিয়ানির গুণাগুণ নিয়ে। এতে বাবররা হায়দরাবাদি বিরিয়ানিকে নিজেদের মতো করে নম্বর দিয়েছেন। সেই সাথে করাচির বিরিয়ানির সাথে তুলনাও এসেছে আলাপের মধ্যে।

‘ব্যাটল অব দ্য বিরিয়ানিস’ নামের এই লড়াইয়ে হায়দ্রাবাদিকে বিরিয়ানিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দশের মধ্যে আট নম্বর দিয়েছেন। তার মতে, এই বিরিয়ানি কিছুটা মসলাদার।

আর পাকিস্তানি পেসার হাসান আলির মতে, বিরিয়ানির স্বাদ মেজাজের ওপর নির্ভরশীল। তার কাছে, খেতে মন চাইলে, দশে দশই পাবে হায়দ্রাবাদ।’ আর ইমাম-উল-হকের কাছে, ভারতের এই বিরিয়ানি দশে এগারো পাওয়ার যোগ্য। অন্যদিকে হারিস রউফ দিয়েছেন দশে ২০ নম্বর।

তবে করাচির বিরিয়ানির সাথে হায়দ্রাবাদি বিরিয়ানির তুলনায় বেশ কৌশলী বাবর। জানিয়েছেন, দুই বিরিয়ানির মূল পার্থক্য মসলায়। হায়দ্রাবাদি বিরিয়ানি একটু বেশি মসলাদার। তবে হাসান আলি অবশ্য হায়দ্রাবাদি বিরিয়ানিকে জিতিয়ে দিয়েছেন। আর করাচি নাকি হায়দ্রাবাদ এই প্রশ্নে ইমাম সন্দিহান। তিনি দুটোকেই রেখেছেন ভালোর কাতারে। 

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit