সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

৩২ বছর পর রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের পুনর্মিলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণ সিনেপাড়া ও বলিউডে এখন যেন মিলেমিশে একারার। অভিনেতাদের পালাবদল থেকে শুরু করে চিত্রনাট্যের রূপ বদল। সবটাই প্রেক্ষাগৃহে দর্শক টানতে নতুন মোড়কে গড়ে তোলা হচ্ছে। যদিও দক্ষিণ-বলিউড এই জুটি যে আদপে লাভের অঙ্কে বাজিমাত করছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

সম্প্রতি একাধিক বলিউড স্টারকে দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে কাজ করতে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা অমিতাভ বচ্চন। এবার তিনি দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন। তবে চমক এখানেই ইতি নয়।

এবার সুপারস্টার রাজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন। দীর্ঘ ৩২ বছর পর এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। জনপ্রিয় পরিচালক জে গনভেলের পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৭০’তে একসঙ্গে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে।
ছবির প্রযোজনায় থাকছেন সুভাসকরণ। ইতোমধ্যে এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

মঙ্গলবার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বলিউড সিনেমার শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছে গেল।’ 

সর্বশেষ তাদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ১৯৯১ সালে ‘হাম’ সিনেমায় । ৩২ বছর পর আবারও একসঙ্গে হচ্ছেন এই দুই মহাতারকা। সিনেমাটিতে আরও থাকছেন মালায়লাম সিনেমার অভিনেতা ফাহাদ ফাসিল ও রানা দাজ্ঞুবতি। মুভিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও ঋতিকা সিং। অন্যদিকে সংগীত প্রযোজনায় থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।

 

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit