বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

‘সিনেটর-কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ বাড়ান, ইতিবাচক তথ্য তুলে ধরুন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় থাকেন, সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে, সিনেটররা আছে, কংগ্রেসম্যানরা আছে- আপনারা তাদের সঙ্গে যোগাযোগ বাড়ান। বাংলাদেশ এবং আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরুন।

স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

pm-2

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত টাকা দিয়ে বিদেশিদের কিনে নিচ্ছে। আপনারা টাকা নয়, নৈতিকতা-আদর্শ দিয়ে বিদেশি নীতিনির্ধারণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।

pm-3

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা তিনি আরও বলেন, বিএনপি এখন মিছিল করছে, সভা করছে। আমরা তাদের বাধা দিচ্ছি না। তারা তো ক্ষমতায় থাকতে অনেক টাকা কামিয়েছে, ওইগুলো তো কিছুটা শেষ করতে হবে। এখন তারা টাকা দিয়ে মানুষ ভাড়া করে মিছিল করছে।

শেখ হাসিনা বলেন, আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনোমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট সিটিজেনের সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। কেউ বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit