মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের অন্তত ১৫ আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে। খবর দ্য সানের।

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানায়, বাসের চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে প্রথমে রাস্তার পাশে থাকা একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়, এরপর একটি বালুর ঢিবির সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।

বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে বাসের চালক সামান্য আহত হয়েছেন এবং তার রক্তে অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু যাত্রী সিটবেল্ট না পরায় হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে।

সূত্র: দ্য সান

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit