বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানেলের ধারণাকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প, খুশি হননি জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ বৃহস্পতিবার প্রথম এই টানেলের ধারণাটি পোস্ট করেছিলেন। যা বেরিং প্রণালীর অধীনে দুটি দেশকে সংযুক্ত করার কথা বলে।

রয়টার্স জানায়, এই টানেলটি নির্মাণ করতে ব্যয় হবে ৮ বিলিয়ন ডলার। এই নির্মাণ প্রকল্পটি মস্কো এবং আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়নে করা হবে। যা নির্মাণ করতে প্রায় আট বছর সময় লাগতে পারে।  এটি ১১২ কিলোমিটার রেল ও কার্গো সংযোগ নির্মাণ করবে বলেও জানানো হয়। 
এর আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগকারী সুড়ঙ্গের ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এ সময় ট্রাম্প এই পরিকল্পনাকে ‘আকর্ষণীয়’ বলেন।
 
তবে ট্রাম্প ইউক্রেনের জেলেনস্কিকে এই ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যার জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট উত্তর দিয়েছিলেন, ‘আমি এই ধারণায় মোটেও খুশি নই।’ জেলেনস্কির এমন প্রতিক্রিয়ায় মার্কিন পক্ষ থেকে হাসির রোল পড়ে যায়।
 
রাশিয়া-মার্কিন সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সাহায্যকারী দিমিত্রিভ, ট্রাম্প পুতিনের সাথে টেলিফোনে কথোপকথনের পর এবং দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজতে বুদাপেস্টে দেখা করতে সম্মত হওয়ার পর এই ধারণাটি প্রকাশ করেন।
 
রাশিয়ার বিনিয়োগ দূত আরও বলেন,  ছয় মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সংযোগকারী একটি সুড়ঙ্গের সম্ভাব্যতা নিয়ে গবেষণা শুরু হয়েছিল। যা চুকোটকা অঞ্চলে ক্রেমলিনের বিশাল এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা জনসংখ্যাকে আলাস্কা থেকে পৃথক করবে।সেতুটি পণ্য পরিবহনের পথ ৭০০ কিলোমিটারেরও বেশি কমিয়ে দেবে বলেও জানান তিনি তিনি। 
 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit