মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

১৯ অক্টোবর: ইতিহাসে এইদিনে আলোচিত কী ঘটেছিল?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : আজ ১৯ অক্টোবর ২০২৫, রোববার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 ঘটনাবলি১৩৮৬ – জার্মানির সর্বাপেক্ষা প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৩৮৬ – ওসমানীয় বাহিনী বুলগেরিয়ার রাজধানী সোফিয়া দখল করে। ১৭৮১ – যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সেনা প্রধান লর্ড কর্নওয়ালিস মার্কিন সেনা প্রধান জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।

১৮১২ – প্রাকৃতিক প্রতিকূলতার কারণে নেপোলিয়ন মস্কো ত্যাগে বাধ্য হন।
১৮৮৮ – রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।
১৯২৩ – কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৪২ – চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।
১৯৪৪ – ফিলিপাইনে মার্কিন সেনাদের সাথে জাপানি সৈন্যদের সংঘর্ষ শুরু হয়।
১৯৫০ – জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং দখল করে।
১৯৫১ – ব্রিটেন সুয়েজ খান অঞ্চল অধিকার করে।
১৯৫৪ – একদল অস্ট্রেলীয় অভিযাত্রী কর্তৃক পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু বিজয়।
১৯৬২ – ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
১৯৬৫ – চীন-নেপাল আনুষ্ঠানিক প্রত্যক্ষ ডাক-ব্যবস্থা চালু হয়।
১৯৭২ – বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।
১৯৭৩ – স্পেনে বন্যায় ২শ’ লোকের প্রাণহানি ঘটে।
১৯৭৬ – ফিলিস্তিন মুক্তি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আলী হাসান সালামাহ্ ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মুসাদের ষড়যন্ত্রের স্বীকার হয়ে লেবাননে শাহাদাত বরণ করেন।
১৯৭৭ – দক্ষিণ আফ্রিকার ১৮ টি বর্ণবাদ বিরোধী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা।
১৯৮৩ – বামপন্থী সামরিক অভ্যুত্থানে গ্রেনেডার প্রধানমন্ত্রী মবিশ নিহত।
১৯৮৬ – দক্ষিণ আফ্রিকার সীমান্তে বিমান দুর্ঘটনায় মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোর মাশেল ৩০ জন সহযাত্রীসহ নিহত হন।
১৯৮৮ – ভারতে পৃথক বিমান দুর্ঘটনায় ১৬৪ জন নিহত।
১৯৯১ – বাংলাদেশে রাষ্ট্রপতিশাসিত সরকারের অবসান হয়।
১৯৯৩ – পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টো দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়।
১৯৯৬ – বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর-এর উদ্বোধন হয়।
১৯৯৬ – পেইচিংয়ে চীনের প্রথম হট এয়ারশিপ ‘চীন ১ নম্বর’ সাফল্যের সঙ্গে আকাশে উড়ে।
২০০৩ – ভ্যাটিকান সিটিতে পোপ দ্বিতীয় জন পল মাদার তেরেসাকে বিটিফিকেশন (ক্যাথলিক চার্চ দ্বারা ‘আশীর্বাদিত) দ্বারা ‘স্বর্গীয় মহিমা’ প্রদান করা হয়।

জন্ম

১৬০৫ – টমাস ব্রাউন, ইংরেজ সাহিত্যিক।

১৮৬৪ – ওগ্যুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত।
১৮৯৬ – চারুচন্দ্র ভাণ্ডারি, প্রবীণ গান্ধীবাদী ও সর্বোদয় নেতা।
১৮৯৭ – সেলিমুজ্জামান সিদ্দিকী, পাকিস্তানি শিক্ষাবিদ ও বিজ্ঞানী।
১৮৯৯ – মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস, গুয়াতেমালার নোবেলজয়ী কথাশিল্পী।
১৯০৩ – রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী, সংগীত পরিচালক।
১৯১০ – সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
১৯২৪ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি।
১৯২৮ – মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬১ – সানি দেওল, ভারতীয় অভিনেতা ও প্রযোজক।
১৯৮৩ – রেবেকা ফার্গুসন, সুয়েডীয় অভিনেত্রী।

মৃত্যু

১৭৪৫ – ইংরেজ সাহিত্যিক জোনাথন সুইফট।

১৯২২ – চন্দ্রশেখর মুখোপাধ্যায়, যশস্বী বাঙালি লেখক।
১৯৩৬ – মহান চীনা সাহিত্যিক লু স্যুন। 
১৯৩৭ – আর্নেস্ট রাদারফোর্ড, নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী।
১৯৭২ – কিথ জনসন, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।
১৯৭৪ – ফররুখ আহমদ, বাঙালি কবি।
১৯৮৭ – মুহম্মদ মনসুর উদ্দিন, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক।
১৯৯০ – অশোকবিজয় রাহা, ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক ও সমালোচক।
১৯৯৫ – জহুরুল ইসলাম, শিল্পপতি ও “ইসলাম গ্রুপ” এর প্রতিষ্ঠাতা।
২০০৩ – বসনিয়ার বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ আলী ইজ্জাত বেগুভিচ।
২০০৪ – কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী।
২০১৪ – এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ, বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক।
২০১৮ – প্রিন্সিপাল হাবিবুর রহমান, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit