মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মেসিদের পরিকল্পিতভাবে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে  ফন গালের নেদারল্যান্ডস একপ্রকার নিষ্ক্রিয় করে রেখেছিল লিওনেল মেসিকে। শেষ পর্যন্ত সেই ম্যাচের ফল এসেছিল টাইব্রেকারে। তাই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ ঠিক হতেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে দুইদল।

লিওনেল মেসির সক্ষমতা নিয়ে প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন ডাচ কোচ লুই ফন গাল। তাই উত্তাপে-উত্তেজনায় ম্যাচ রূপ নিয়েছিল যুদ্ধে। যার প্রমাণ মেলে রেফারির দেখানো কার্ড সংখ্যায়। মোট ১৮টি কার্ড দেখিয়েছিলেন সে ম্যাচে রেফারি। এমনকি শান্তশিষ্ট মেসিও সেদিন মেজাজ হারান। রুদ্রমূর্তি ধারণ করা মেসি গোল করে ডাচ ডাগআউটের সামনে গিয়ে কানের কাছে দুহাত নিয়ে গোল উদযাপন করেন। আলোচিত-সমালোচিত সে উদযাপন পরে ট্রেডমার্কে পরিণত হয়।

মেসি পরে জানান, ফন গালের কথায় অপমানিত বোধ করেই  এমন করে গোল উদযাপন করেছিলেন। ম্যাচের আগে ডাচ কোচ বলেছিলেন, আর্জেন্টিনার দখলে যখন বল থাকে না মেসিকেও তখন দেখা যায় না।’

ডাচ কোচ ফন গালের সামনে মেসির সেই বিখ্যাত সেলিব্রেশন। ছবি: সংগৃহীত

কথাটা মেসির গায়ে লেগে গিয়েছিল। প্রতিজ্ঞা করেছিলেন ডাচদের গুড়িয়ে দেওয়ার। তবে গোল পেলেও এবারও নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলায় ডাচদের হারাতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে এমি মার্টিনেজের বীরত্বে জয় পায় আর্জেন্টিনা। কিন্তু সে দ্বৈরথ শেষ হয়নি এখনও। মেসিদের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ তুলেছেন ফন গাল।

ফন গাল দাবি করেছেন, কাতারে পরিকল্পিতভাবে মেসিদের বিশ্বকাপ জেতানো হয়েছে। তিনি বলেছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে পরিকল্পিতভাবে আর্জেন্টিনাকে জেতানো হয়েছে। মেসিকে বিশ্বকাপ উপহার দিতেই এমনটা করা হয়েছে বলে মনে করেন তিনি।

ডাচ সংবাদমাধ্যম ‘এনওএস স্পোর্টস’কে এক সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘আমি এটা নিয়ে মুখ খুলতে চাই না। আপনি শুধু দেখুন আর্জেন্টিনা কীভাবে গোলগুলো করেছে আর আমাদের কীভাবে গোলগুলো করতে হয়েছে (তাহলেই বুঝতে পারবেন)।তাদের কয়েকজন খেলোয়াড় সীমা লঙ্ঘন করেছিল এবং তাদের কোনো শাস্তিও দেওয়া হয়নি। যার কারণে আমার মনে হয় ম্যাচটা পুরোপুরিভাবে তাদের জেতাতেই পূর্বপরিকল্পিত। আমি যা বলতে চাচ্ছি, মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন করতেই হতো? আমার মনে হয় উত্তরটা হচ্ছে, ‘হ্যাঁ’।

তবে মেসিদের বিশ্বকাপ জয় নিয়ে ফন গালই প্রথম অভিযোগ তুললেন না। বিশ্বকাপে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি পক্ষপাতের অভিযোগ পুরনো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে বাদ পড়ার পর পর্তুগিজ ডিফেন্ডার পেপে বলেছিলেন, ‘আমরা একটি গোল খেয়েছি যা প্রত্যাশিত ছিল না। তবে আগের দিন রাতে যা হয়েছে এরপর এই ম্যাচে আর্জেন্টাইন রেফারি দেওয়ার কোনো মানে হয় না। আমি যা দেখেছি তার প্রেক্ষাপটে বলতেই পারি, বিশ্বকাপটা তারা চাইলেই আর্জেন্টিনাকে দিয়ে দিতে পারে। আমি এটা এখন বলতেই পারি।’

শুধু পর্তুগিজ এই ডিফেন্ডারই নন সেমিফাইনালে রেফারির দেওয়া আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। তিনি বলেছিলেন, ‘এটি পেনাল্টি আমার বিশ্বাসই হচ্ছে না। স্পষ্টভাবে এটিই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।’ফন গালের বক্তব্য অবশ্য আর্জেন্টাইন সমর্থকরা হজম করতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ডাচ কোচকে রীতিমতো ধুয়ে দিচ্ছে তারা। একজন লিখেছেন, ‘ফন গাল চাইলে কাঁদতে পারেন। কিন্তু তিনি কখনো এরকম কোনো শিরোপা জিততে পারবেন না।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit