শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কোরআন অবমাননা : ইইউতে প্রতিনিধিদল পাঠাবে ওআইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি কোরআন পোড়ানোর পরিপ্রেক্ষিতে মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। একটি প্রতিনিধিদল পাঠিয়ে মতপ্রকাশের স্বাধীনতার নামে পবিত্র কোরআন অবমাননা রোধে ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে সংস্থাটি। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত ১৮তম জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

এক বিবৃতিতে ওআইসি জানায়, সংস্থাটি পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে কঠোর নিন্দা জানাচ্ছে। সর্বশেষ গত ২০ জুলাই সুইডেনের রাজধানী স্টকহোমে ঘৃণ্য এ কাজ সংঘটিত হয়। এরপর গত ২৪ জুলাই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এ ধরনের ঘৃণ্য কাজ রোধে দেশগুলোর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

বিবৃতিতে আরো বলা হয়, সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের ঘৃণ্য কাজের পুনরাবৃত্তি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া সদস্য দেশগুলোকে সুইডেন, ডেনমার্কসহ যেসব দেশে পবিত্র কোরআনের কপি অবমাননা হয় বা পোড়ানো হয় তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সদস্য রাষ্ট্রগুলোকে কোরআন অবমাননাকারী সুইডেন, ডেনমার্ক ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য তলবসহ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে ইসলামী ও মুসলিমদের পবিত্র স্থানের বিরুদ্ধে ইসলামভীতিমূলক আচরণ পর্যালোচনার জন্য নিয়মিত বৈঠক আয়োজনের আহ্বান করা হয়। তা ছাড়া ধর্মীয় গ্রন্থ, স্থান ও বিশ্বাস নিয়ে ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার  দাবি জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit