শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সংক্ষিপ্ত সফরে ব্রিটেনে বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংক্ষিপ্ত সফরে সোমবার ব্রিটেনে গেছেন। এ সময়ে তিনি রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাৎ করবেন। এরপর তিনি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া যাবেন।

ব্রিটেন সফরের আগে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন ব্রিটেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরালো করার চেষ্টা করবেন।রাজা চার্লস ওয়েস্ট লন্ডনের উইন্ডসর ক্যাসলে বাইডেনের সাথে সাক্ষাত করবেন। এ সময়ে উভয়ে জলবায়ু ইস্যু নিয়ে কথা বলবেন। মে মাসে রাজ্যাভিষেকের পর চার্লসের সাথে বাইডেনের এটি হবে প্রথম সাক্ষাত।

দিনের প্রথম ভাগেই সুনাকের সাথে বৈঠক করবেন বাইডেন। গত কয়েকমাসের মধ্যে এটি হবে তাদের পঞ্চম বৈঠক।

এদিকে লিথুয়ানিয়ায় মঙ্গল ও বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেন আশা করছে, এ সম্মেলন থেকে তারা মার্কিন নেতৃত্বাধীন এই জোটে যোগ দেয়ার একটি স্পষ্ট আভাস পাবে।

লিথুয়ানিয়া থেকে বাইডেন ফিনল্যান্ড যাবেন। এটি ন্যাটোতে যোগ দেয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit