মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ঘোষপাড়া আনন্দমঠ প্রাঙ্গণে “দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজ” এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। অনুষ্ঠানে নারী ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাম মোর্তজা পলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সভায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বের বিকাশ, নিরাপদ ভোট পরিবেশ ও দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে মতবিনিময় করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit