শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুরের থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যাক্তি হলেন – নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার মেনকিফান্দা গ্রামের হক মিয়া (২৮)। আজ সোমবার (১৭আগস্ট) বিকাল পৌনে ৪টার সময় জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায় – আজ সোমবার বেলা আনুমানিক পৌনে ১২টার সময় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ-এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ ফিরুজ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ, কনস্টেবল মোঃ আলমগীর হোসেন বিপ্লব যৌথভাবে ডিউটি করাকালে দূর্গাপুর থানাধীন কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রীজের উত্তর পার্শ্বে মা-মনি বাস কাউন্টারের সামনে পাঁকার রাস্তার উপর একটি অজ্ঞাতনামা অটোরিক্সাকে থামানোর জন্য সিগন্যাল দিলে অটোরিক্সার মধ্যে থেকে হক মিয়া দ্রুত নেমে দৌড় দেওয়ার সময় তার পকেট হতে সাদা কস্টেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট রাস্তায় পড়ে যায় এবং ওই ব্যক্তি দ্রুত দৌড় দেয়।
তাৎক্ষণিকভাবে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাদা কস্টেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট ও হক মিয়াকে হেফাজতে নেওয়া হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে সর্বমোট ৪০০পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট যার মূল্য অনুমান এক লাখ বিশ হাজার টাকা। পরে জব্দকৃত ইয়াবাসহ হক মিয়াকে থানায় নেওয়া হয়। দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান – গ্রেপ্তার হওয়া আসামি হক মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/রাত ১২:১৫