রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

এশিয়া কাপে পাকিস্তানের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দুই স্কোয়াডের অধিনায়ক হিসেবে আছেন ফাতিমা সানা। আট দলের নারী এশিয়া কাপ শুরু হবে ২৮ আগস্ট। ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরো আসর।

পাকিস্তান পড়েছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, থাইল্যান্ড ও হংকং চীন। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। এরপরই পাকিস্তান দল নামবে ২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেটে। সেখানে পাকিস্তান ও থাইল্যান্ডকে একই সিডিংয়ে রাখা হয়েছে। ফলে ১৭ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে ভারত খেলবে জাপানের বিপক্ষে, বাংলাদেশ মুখোমুখি হবে চীনের এবং শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। সব ম্যাচ হবে আইচির কোরোগি অ্যাথলেটিক পার্কে। সেমিফাইনালে উঠতে পারলে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়ার বিপক্ষে খেলতে হবে পাকিস্তানকে। ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ ও সোনার পদকের লড়াই। এশিয়া কাপ ও এশিয়ান গেমস—দুই স্কোয়াডেই জায়গা পেয়েছেন ১২ ক্রিকেটার।

তারা হলেন ফাতিমা সানা, মুনিবা আলী সিদ্দিকী, শাওয়াল জুলফিকার, আয়েশা জাফর, গুল ফেরোজা, সাইরা জাবিন, আইমান ফাতিমা, ইমান নাসির, উম্মে-হানি, তুবা হাসান, নাশরা সান্ধু ও মোমিনা রিয়াসাত। শুধু এশিয়া কাপের দলে আছেন নাজিহা আলভি, ওয়াহিদা আখতার ও সাদিয়া ইকবাল। অন্যদিকে শুধু এশিয়ান গেমসের স্কোয়াডে আছেন আলিয়া রিয়াজ, তাসমিয়া রুবাব ও হুমনা বিলাল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/রাত ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit